1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ ও কটূক্তির অভিযোগে শিক্ষক আটক।

  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো বন্ধ ও কটূক্তির অভিযোগে তোফিকুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। জানা যায়, তিনি ওই কলেজের আরবি বিভাগের শিক্ষক। ৭ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে শিক্ষক তোফিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি সুমন কুমার। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। এসময় তোফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে মাইক বন্ধ করে দেন। এঘটনায় কলেজের অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে এসে ঘটনার প্রতিবাদ জানায়।

পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
জামবাড়িয়া কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন জানান, বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তার ৭ই মার্চের ভাষণ বন্ধ করে তোফিকুল ইসলাম চরম অপরাধ করেছেন। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এবিষয়ে ওসি সুমন কুমার জানান, মামলার এজাহার পেলে তোফিকুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট