1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৯৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক, অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা গোল্ডকাপ (বালিকা, অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

১৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে ডা.আ আ ম মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (বালক, অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (বালিকা, অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন দপ্তরের উপ পরিচালক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ টুর্নামেন্টে ৫টি উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ ১২টি দল অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট