1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত নলকুপের পাইপে পড়ে মানষিক ভারসাম্যহীন এক তরুণের মৃত্য।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত গভীর নলকুপের পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ ফুট নিচে তলিয়ে রনি বর্মন (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক তরুণের মৃত্য হয়েছে। স্থানীয়রা জানায়, মানষিক ভারসাম্যহীন রনি বর্মন ২৬ এপ্রিল (শুক্রবার) বেলা পৌনে ১১ টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকুপের পাশে ঘুরাঘুরি করছিল কিন্তু পরিত্যক্ত নলকুপের পাইপের মুখে কোন ঢাকনা না থাকায় রনি বর্মন পাইপের মধ্যে পড়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা অভিযান চালানোর পর মানসিক প্রতিবন্ধি রনি বর্মন (২৩) কে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা বলে নিশ্চিত করেছেন, নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার।
নিহত রনি বর্মন নাচোল উপজেলার পূর্ব নেজামপুর হিন্দুপাড়া নামক স্থানের শ্রী চৈতন্য বর্মন এর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট