1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় ৬ গরুসহ ১ রাখালের মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় ৬ গরুসহ ১ রাখালের মৃত্যু হয়েছে। ১৩ মে সোমবার দিবাগত রাত ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় (প্রবেশ পথ স্বাগতম এর কাছে) এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কয়েকশো গরু নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান আলী। এসময় পাথর ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালের উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ টি গরু মারা যায় এবং গরুর পালের রাখাল এরফান আলীর ১টি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে এরফান (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট