1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ জোড়া খুনের আলোচিত ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জুন (রবিবার) রাতে পৃথক পৃথকস্থানে অভিযান চালিয়ে আটকের পর পরেরদিন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। এর আগে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার ৬ জন।
গ্রেপ্তারকৃতরা হলো আবুল হোসেনের ছেলে বাবুল ঝাপড়া বাবু (৪৫), মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহুল আমিন ঝাপড়া (৪৫) তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২) ও মো. আখতারুজ্জামানের ছেলে ওসমান আলী (২১)।
এদের মধ্যে এজারহার নামীয় বাবুল ঝাপড়া, রুহুল আমিন ঝাপড়া ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে প্রাপ্ত আব্দুল মান্নানসহ ৩ জনকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের একটি পেয়ারা বাগান থেকে এবং ওসমান আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবগঞ্জ থানা পুলিশ। ওসি সাজ্জাদ হোসেন ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচিত এ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য গত ২৭ জুন বৃহস্পতিবার রানিহাটি কলেজের সামনে আশ্রয়ন প্রকল্পের পাশে রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় খুন হন জেলা পরিষদের সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন। এ ঘটনায় ৫২ জনকে আসামি করে পরদিন শুক্রবার রাতে মামলা দায়ের করেন আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট