1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেশুর কারাগারে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৫৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেশুর রহমানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে প্রধান আসামী মোখলেশুর রহমান আত্মসমর্পণ করলে জামিন আবেদন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

৬ জুন (মঙ্গলবার) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম ও আসামী পক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম জানান, জেম হত্যা মামলার প্রধান আসামী আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করেন।
পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যা মামলার ৪৮ জন আসামীর মধ্যে ৩৪ জন আসামী উচ্চ আদালতে জামিন নেয়। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
পরে আদালত ২৬ জনকে জামিন ও ০৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড় এলাকায় ইফতারির বাজার করার সময় খাইরুল আলম জেমকে দেশী-বিদেশী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাত ২টার দিকে খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট