1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ৩ জন গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯৬১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোংগলপুরে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। ৩০ জুলাই (রবিবার) সকাল আনুমানিক ১০ টা ও ১১ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন গোংগলপুর গ্রামের বাবু লাল মল্লিকের ছেলে হৃদয় মল্লিকের বাড়ীতে ও একই এলাকার মৃত রশিক হাজদারের ছেলে সুরেন হাজদারের বাড়ীতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৭০ (দুই হাজার একশত সত্তর) লিটার চোলাই মদ, প্লাস্টিকের ড্রাম-০৪টি, এ্যালুমিনিয়ামের পাতিল-৭টি, মাটির হাড়ি-০৭টি এবং প্লাস্টিকের বালতি-০৫টি সহ ৩ জনকে গ্রেপ্তার করে। আটককৃত ৩ জন (১) শ্রী হৃদয় মল্লিক (২৫), পিতা-বাবু লাল মল্লিক, (২) শ্রী রিপন সরেন (৩৫), পিতা-গুপেন সরেন, (৩) সুরেন হাজদা (৪০), পিতা-মৃত রশিক হাজদা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোংগলপুর গ্রামের বাসিন্দা বলে জানায় র‍্যাব।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট