1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত জনজীবন।

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭১২ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

তীব্র গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের জীবন। গ্রীষ্মের গরমে অস্বস্তিতে মানুষ। বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়েছে। সূর্য ওঠার পরপরই চড় চড় করে বাড়তে থাকে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে গরম বাড়তে থাকে। সূর্যের প্রখর তাপে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তপ্ত রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। গায়ে জ্বালা ধরাচ্ছে।

এই জেলার এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এ অঞ্চলের দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত ঘরের বাইরেই কাজ করতে হয় তাদের, কিন্তু প্রচণ্ড তাপদাহে রোদের ভেতরে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাদের। দুঃসহ গরমে মানুষের পাশাপাশি পশু-পাখি অস্থির হয়ে পড়েছে।
দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ায় স্বস্তি মেলাতে অনেকেই নগরের ইলেক্ট্রনিকসের দোকানগুলোতে ভিড় করছেন। কেউ কেউ সারাদিন শুধু পানির ছোঁয়ায় থাকতে পছন্দ করছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে , সারা দেশের মত রাজশাহী বিভাগজুড়ে বইছে তাপদাহ। যার প্রভাব পড়ছে চাঁপাইনবাবগঞ্জ জনপদেও। যা আরও ৩-৪ দিন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট