1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কিশোর করিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। ২৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে উপজেলার মনাকশা ইউনিয়নের ঈদগাহ মোড়ে এই মানববন্ধন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্রের বাবা-মা, ভাই-বোন, সহপাঠী ও অভিভাবকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘৬০ ঘন্টা পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ। আমরা চাই, পুলিশ আসামিদের আটক করে নিহতের পরিবারের সদস্যের ন্যায়বিচার পেতে সহযোগিতা করবে। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।’
নিহতের মা কারিমা বেগম বলেন, ‘দুই-তিন দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বিচার না করে দিলে আমাদের বিষ দেন, তা খেয়ে মরে যেতে চাই।’ আরও বক্তব্য দেন–নিহতের বড় ভাই শহিদুল ইসলাম, চাচা রফিকুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা।
গত ২৬ আগস্ট (সোমবার) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা স্কুল শিক্ষার্থী করিমকে হত্যার পর উপজেলার মনাকষা ইউনিয়নের আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রায় ৩’শ গজ উত্তরে নির্জন এলাকায় তার মরদেহ ফেলে রেখে যায়। করিম মনাকশা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সাত্তার শিবগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ দৈনিক দেশবার্তাকে বলেন, পুলিশ স্কুলছাত্র করিম হত্যার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আসামী সনাক্ত হলেই গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট