1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান।

  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। কলিম উদ্দীন আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার দাদোনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবোসরপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আব্দুল লতিফ। ফাউন্ডেশনের অর্থ ও বিনিয়োগ বিভাগের পরিচালক, মশিউর রহমানের সভাপতিত্বে এবং মরহুম কলিম উদ্দীন মাষ্টারের দৌহিত্র মাসুদ-উল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনাকশা আনোক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহতাজ উদ্দীন এফতার, বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপুসহ উপস্থিত অতিথিবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য, মোরহুম কলিম উদ্দীন মাষ্টার ছিলেন একজন শিক্ষা অনুরাগী ব্যাক্তি। তিনি ১৯২৫ সাল হোতে ১৯৬৮ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা করেছেন। তাঁর ৩য় ছেলে আমেরিকা প্রবাসী প্রকৌশলী মতিউর রহমান ও অন্যান্য সন্তানদের সহযোগীতায় ২০১৫ সালে পিতার নামকরণে ফান্ডটি গঠিত হয় এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট