1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিজয়ী নৌকা।

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৫৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের তিনটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহা.জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৪ (সদর) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতিকের প্রার্থী সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ৭৯ হাজার ৮১২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ০৫১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা ঈগল প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট