1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চন্দনাইশ সাতবাড়িয়াতে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদের গণসংযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার:

আগামী ২৯ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলার সাতবাড়িয়া, হাজীর পাড়া,ধনার পাড়া,বড়ুয়া পাড়া,মহুরী হাট, হাফেজ নগর দরবার শরীফ,আরিফ শাহ্ পাড়া, বহরম পাড়া,নাজির হাট বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও হোটেল রামাদার এমডি আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ। ২১ মে (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত গণ সংযোগকালে তিনি বলেন, সরকার অবাদ, সুষ্ঠ, নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে দলীয় প্রতীক তুলে দিয়েছেন। সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার উৎসাহ সৃষ্টি করেছেন। স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সবার অংশ গ্রহণের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জসিম উদ্দীন আহমেদ তিনি আরো বলেন, কিছু মানুষ ভোট ডাকাতি করার অপ-প্রচার চালাচ্ছে। ৯০ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে গেলে ভোট ডাকাতি করতে পারবে না। ভোটেরদিন সকাল বেলা ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন। কোন ভূমিদস্যু সন্ত্রাসীকে ভোট না দিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যথাক্রমে কাউন্সিলর সাহেদ,হেলাল উদ্দিন চৌধুরী, ওসমান গনি,ইয়াছিন আরাফাত চৌধুরী, ঠিকাদার মোরশেদুল আলম,সালাহ উদ্দিন, মোহাম্মদ মানিক,তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট