1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চন্দনাইশ সমিতি চট্টগ্রাম’র ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশ সমিতির ইফতার মাহফিল বিশাল পরিসরে সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অনুষ্ঠান প্রতি বছর শহরের পরিবর্তে নিজ উপজেলায় আয়োজন করার দাবী জানান। ৫ এপ্রিল শুক্রবার চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে উপজেলাধীন কাসেম মাহবুবু উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার অস্থায়ী চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,নির্বাহী অফিসার মাহমুদা বেগম,ট্রাস্টি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল কৈয়ুম চৌধুরী,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু,দোহাজারী পৌর মেয়র আলহাজ্ব লোকমান হাকিম,থানা অফিসার ইনচার্জ মো.ওবায়দুল ইসলাম।
সমিতির ট্রাস্টি সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ডা.শাহাদাত হোসেন,ডেপুটি সিভিল সার্জন আবদুল ওয়াজেদ চৌধুরী অভি,অধ্যাপক ড. আবদুল গফুর,অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক আজম খান,একরাম হোসেন, আবদুল মান্নান,এম.এ মাহবুব চৌধুরী, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, চেয়ারম্যান যথাক্রমে,আবদুর রহিম,আমিন আহমেদ চৌধুরী রোকন,খোরশেদ আলম টিটু,খোরশেদ বিন ইসহাক,আবদুল আলীম, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ,আ’লীগ নেতা মাহাবুবুর রহমান চৌধুরী,তৌহিদুল আলম,আফনান ইসলাম, কবি অভিক ওসমান,মো.ইদ্রিস,হাফিজুর রহমান পারভেজ,সাংবাদিক জামশেদ চৌধুরী,আবু সাঈদ মুন্না,আবু ফয়েজ প্রমুখ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকীর পরিচালনায় মিলাদ মাহফিল শেষে দোয়া মুনাজাতে ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে মানব সেবামূলক কর্মকান্ডে সহযোগিতাকারীগণ,চন্দনাইশ সমিতি চট্টগ্রাম সকল সদস্য ও দেশের জন্য কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট