1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

চন্দনাইশ বরকলে হাওনখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চন্দনাইশে এক ইঞ্চি জমিও অনাবাধি থাকবে না। সরকার কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প দিয়ে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় চন্দনাইশে ৬৫ কি.মি খাল খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। আধুনিক কৃষির বাস্তবায়নে এই প্রকল্পগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিকদের কৃষকদের ধোরঘোরাই কৃষিসেবা পৌছিয়ে দিতে এই প্রকল্পগুলো বাস্তবায়নে যথাযথ কতৃপক্ষের তদারকির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি বলেন, খালের দু’পাড়ে সিডিউল অনুযায়ী ১০ ফুট চওড়া সড়ক নির্মাণের জন্য আলাদা প্রকল্প দিয়ে ব্রিক সলিং করবেন বলে জানান। উপজেলার বরকলে হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

২২ মার্চ (শুক্রবার) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি চট্টগ্রামের অধীনে বরকল হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান বিএডিসি চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আকতার জেনী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বিএডিসি দোহাজারী জোনের সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, চেয়ারম্যান যথাক্রমে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. খোরশেদ বিন ইছহাক, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম সায়েম, বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল রহমান,ফরিদুল ইসলাম, মহিলা নেত্রী সঞ্চিতা বড়ুয়া, উপজেলা আওয়ামী যুবলীগের ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম, জাবেদ মোহাম্মদ গাউস মিল্টন,এস.এম. মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আনসারুল হক, হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি, মিজানুর রহমান, আরিফুল ইসলাম পল্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট