1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চন্দনাইশ পৌরসভা এলডিপি’র ইফতার মাহফিলে ওমর ফারুক রাজনৈতিক মাঠে নৈতিকভাবে মানুষ ও দেশের জন্য কাজ করার আহবান

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক বলেছেন, সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করে রাজনৈতিক মাঠে নৈতিকভাবে মানুষ ও দেশের জন্য কাজ করার আহবান জানান। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। যে ইবাদত দেখা যায় না, তা আল্লাহ তা’য়ালা নিজেই রোজার পুরষ্কার দিবেন বলে ঘোষনা দিয়েছেন। একইভাবে জনসেবা মূলক কাজ করার মধ্যদিয়ে আল্লাহ’র সন্তুষ্টি লাভ করা যায়। তাই আমাদেরকে রমজান মাস অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে, সে শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করে যাব।
৮ মার্চ (শনিবার) বিকালে চন্দনাইশ পৌরসভা এলডিপি’র উদ্যোগে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভা এলডিপি’র সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এম এয়াকুব আলী, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক আকতার উদ্দীন ও মো. আরমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এলডিপি নেতা যথাক্রমে- লিয়াকত আলী, অরূপ রতন চক্রবর্তী, মহিউদ্দীন, মোসলেম খাঁন, খায়ের বিন সায়েদ, সামশুল ইসলাম, নজরুল ইসলাম আবদুল, সাহেব মিয়া, মো. ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ চৌধুরী, জমির উদ্দীন, গণতান্ত্রিক যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, সালাউদ্দীন কাদের, নজরুল ইসলাম, মোহাম্মদ টিপু, মেম্বার আবদুল মান্নান এ্যানি, শাহাদত হোসেন মুন্না, মোজাম্মেল হক, গণতান্ত্রিক ছাত্রদল নেতা হাসান আল মাসুদ, নাজিম উদ্দীন, রবিউল করিম রবি, মিজানুর রহমান মারুফ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট