1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চন্দনাইশ পৌরসভার হরিণার পাড়া ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদের ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:

দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া প্রবাসী শাখাওয়াত হোসেনের অর্থায়নে ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ ২-১ গোলে দেয়াং পাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া সংলগ্ন মাঠে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টর্ণামেন্টে গোল শূণ্যভাবে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ২-১ গোলে নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ জয়লাভ করে। বিজয়ী দলের জুবাইয়ের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, উদ্বোধক ছিলেন সৌদি ব্যবসায়ী লায়ন রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল নেতা মোজাম্মেল হক তালুকদার, ব্যবসায়ী আবদুর রহিম, গণতান্ত্রিক যুবদল নেতা মহিউদ্দীন, আবদুল হামিদ, সাবেক কমিশনার মো. ইদ্রিস, ছাত্রদল নেতা, নাজিম উদ্দীন, ব্যাংকার ওমর ফারুক প্রমূখ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ১৩ হাজার ও ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রপি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট