1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

চন্দনাইশ পৌরসভার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদের ইন্তেকাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৩৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া এলাকার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আবদুর রহিম সওদাগরের শ্রদ্ধেয় আব্বাজান।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ আত্মীয়-স্বজন অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

একই দিন বাদে আছর বিকেল ৫টায় উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ফেরদাউসুল ইসলাম খান, পৌরসভা আ’লীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মুছা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক মো. নুরুল আলম, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট