1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও হত দরিদ্রদের তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে চৌধুরী পাড়া বড় পুকুরপাড় বাইতুল নুর জামে মসজিদ মাঠে অধ্যাপক ইছহাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, জাহিদুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এম.এ করিম চৌধুরী, এ.টি.এম মাসুদ চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, এম. এম. মোর্শেদ চৌধুরী, সরোয়ার মোর্শেদ মনজু, প্রকৌশলী বোরহান উদ্দিন ফারুকী, জিন্নাত আলী চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, মহিউদ্দিন শাহজাহান, নোমান চৌধুরী সোহেল, সেলিম চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, মাও. মো. হাশেম, রিয়াজ কাজলিল চৌধুরী, পারভেজ বিন হাফেজ চৌধুরী, মাও. নুর হোসেন, আবিদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, সমাজে বিত্তশালী ও ধনী ব্যক্তিদের নিকট অসহায় মানুষ আর্থিক সহয়তা প্রত্যাশা করে। জীবনের সার্থকতা যশ খ্যাতি, ধন-সম্পদ বা প্রাচুর্যের উপর নির্ভর করে না। মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই হলো জীবনের প্রকৃত সার্থকতা। আপনি যত বড়ই হউন না কেন, সেই সঙ্গে যদি মানবতা থাকে, তাহলে ইহ ও পর-জগতে সম্মান-মর্যাদা বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট