1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতারের নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

পলাশ সেন। চট্টগ্রাম প্রতিনিধি।

পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের চন্দনাইশে জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ এপ্রিল পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মো. মুজাহিদুর রহমান। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু হয়েছে। তবে ঋণখেলাপির মামলায় দণ্ডিত হয়েও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জসিম উদ্দীন। মোটরসাইকেল প্রতীক নি‌য়ে বর্তমানে তিনি নির্বাচনী মাঠে রয়েছেন।

বরিবার (২৬ মে) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মোঃ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। রা‌য়ে আগামী ৩০ মে`র মধ্যে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমদকে গ্রেফতার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌কে নির্দেশ দেয় আদালত।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, পদ্মা ব্যাংকের ৬০ কোটি টাকা ও সোনালী ব্যাংকের ১১ কোটি টাকাসহ বিভিন্ন ব্যাংকের ১১৮ কোটি টাকা ঋণ খেলাপী জসিম উদ্দিন। চট্টগ্রামের জেসিকা গ্রুফের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ মার্চ অর্থঋণ আদালতের একটি মামলায় ৫ মাসের কারাদণ্ড দেন। তাদের বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু থাকলেও জসিম উদ্দিন কিভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে ব্যাখা চেয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট