1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চন্দনাইশে ৬৫টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমি দলিল হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬২৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ৬৫টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহবুবুল আলম খোকা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.ফজলুল করিম,উপজেলা প্রকৌশলী মো.জুনাইদ আবছার চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.রিয়াদ হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের সারাদেশের সাথে একযোগে আজ চন্দনাইশ উপজেলায় মোট ৬৫টি বসতঘর হস্তান্তর করা হয়েছে । এ নিয়ে চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮ ইউনিয়নে মোট ২০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

৪র্থ পর্যায়ে হাশিমপুর আশ্রয়ণ প্রকল্পে ৪০টি এবং কাঞ্চনাবাদ আশ্রয়ণ প্রকল্পে ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ,একটি করে বারান্দা,রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট