1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

চন্দনাইশে হযরত হাকিম শাহ্ মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চন্দনাইশ উপজেলা অন্তর্গত সাতবাড়িয়া গ্রামের হাজির পাড়া’র গাউছুল আজম মাইজভান্ডারী হযরত শাহ্ সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী কেবলা কাবার ৫ খলিফা ওলিয়ে কামেল পীর জাহেদ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রকাশ-হাকিম শাহ্ মাইজভান্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি (শনিবার ) পূর্ব সাতবাড়িয়া হযরত হাকিম শাহ্ দরবারে এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে কুরআন তেলাওয়াত, রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, মিলাদ, জিকির, কিয়াম, ছেমা মাহফিল ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ওরশ মাহফিলে মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে তকরির পেশ করেন ওলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা রমিজ আহমদ ছমদী মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে, হযরতুল আল্লামা কাজী সাইফুল্লাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ,হযরতুল আল্লামা মাওলানা ওয়াহেদ মাদ্দাজিল্লুহুল আলী।
হযরত হাকিম শাহ্ (ক.)’র বংশধর সৈয়দ আবুল কাশেম শাহ্ পুত্রদ্বয় মরহুম সৈয়দ আবুল কালাম ও সৈয়দ আবদুল করিম।

সার্বিক পরিচালনায়:- আবুল মনসুর,কাজী আবু সৈয়দ,আবু তৈয়ব, আবু তারিফ।
সব শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত, তবারুক মধ্য দিয়ে ওরশ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট