1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চন্দনাইশে হযরত শাহ্ সুফি সৈয়দ মুজিবুর রহমান (রহ:) মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে
mde

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চন্দনাইশ উপজেলার উত্তর জাফরাবাদ সৈয়দ মাঝিরপাড়া হযরত শাহ সুফি সৈয়দ মুজিবুর রহমান (রহ:) মাইজভান্ডারী’র ৪৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে নানা কর্মসূচি মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত, গাউছিয়া শরীফ,মিলাদ,কিয়াম,জিকির,মাজার জিয়ারত,ছেমা মাহফিল,আখেরি মোনাজাত ও রাতে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহ্ সুফি সৈয়দ মুজিবুর রহমান (রহ:) মাইজভান্ডারী’র আওলাদ শাহজাদা সৈয়দ বদিউল আলম মাইজভান্ডারী প্রকাশ (আলম ভান্ডারী)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ্ সুফি সৈয়দ ডা: আমিনুর রহমান (রহ:) মাইজভান্ডারী’র আওলাদ শাহজাদা মাষ্টার সৈয়দ আবুল কাশেম সিদ্দিকী, বাগে-এ- গণি ভান্ডার আওলাদ দিদারুল হক দস্তগীর, আনোয়ারা হাজী গাঁও দরবারের শাহজাদা সৈয়দ রুহুল আমিন মাইজভান্ডারী,চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,ফায়জুল হক দস্তগীর,চন্দনাইশ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আজিমুশ শানুল হক দস্তগীর, মুস্তাফিজুর রহমান,এস এম নুরুল মোস্তফা, এরশাদ আলম,উক্ত মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ্ব রমিজ আহমদ ছমদী (মা:জি:আ)।
সার্বিক পরিচালনায:-শাহজাদা সৈয়দ শাহজাদা খোরশেদুল আলম,শাহজাদা সৈয়দ মোরশেদুল আলম,শাহজাদা সৈয়দ তৌহিদুল আলম,শাহজাদা সৈয়দ তানভীরুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট