1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবির ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬৬১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
আগামী ৭ অক্টোবর দুপুরে উপজেলার সুচিয়া এলাকায় ঈদে মিলাদুন্নবী (দ:) কনফারেন্স ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরিয়া মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসা অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ ও সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্। সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি মো.কমর উদ্দীন সবুর। কর্মসূচীতে হামদ,নামে রাসূল,গাউছে পাকের শানে রচিত মানকাবাত,মিলাদুন্নবী শীর্ষক আলোচনায় বয়ান,মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে। কনফারেন্সে উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন, পার্শ্ববর্তী সাতকানিয়া,লোহাগাড়া,পটিয়া,আনোয়ারা অঞ্চল থেকে অর্ধ-লক্ষ পুরুষ, মহিলা জমায়েত হবে। অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির পাশাপাশি ২১টি উপ-কমিটি গঠন করা হয়। ৩’শ পুরুষ, ১’শ ৫০ জন মহিলা, ৫০ জন নিরাপত্তা কর্মী, ২০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।
কনফারেন্সে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, হাফেজ মু.আশরাফুজ্জামান আল-কাদেরী, অধ্যক্ষ মাও. হারুনুর রশিদ আশরাফী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ বিভিন্ন আলেমগণ উপস্থিত থেকে তকরির করবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনফারেন্সের আহবায়ক মো. সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মো. নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মোরশেদুল আলম, মাও. আবুল কাশেম আনসারী, জিএম শাহাদাত হোসেন মানিক, সাংবাদিক আরফাত হোসেনসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট