1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চন্দনাইশে শ্রেষ্ঠ শিক্ষক হলেন মাওলানা তাওহীদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৬৫১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন মাওলানা নাজমুদ্দীন মো.তাওহীদ। তিনি চন্দনাইশ পৌরসভা সদরস্থ ঐতিহ্যবাহী কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক হলেও শিক্ষক পরিবারে ডিজিটাল শিক্ষক নামে পরিচিত। ২০১৭সালে তিনি শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হন এবং অদ্যাবধি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নে অবদান রেখে চলছেন।
এই গুণী শিক্ষক চট্টগ্রাম জেলার শিক্ষক অ্যাম্বাসেডর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসা থেকে কামিল ও হাদিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চন্দনাইশ পৌরসভা মাওলানা মঞ্জিল বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৪ সালে জন্ম গ্রহন করেন। তিনি চন্দনাইশ পৌরসভা সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মুফতি শফিউর রহমান (রাহ:)এর দৌহিত্র এবং একই মাদরাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মরহুম মাওলানা মাহমুদুর রহমান (রাহঃ) এর তৃতীয় সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট