1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:
২১ অক্টোবর শনিবার রাতে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা অরূপ রতন চক্রবর্তী, মানিকগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী, চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মো. তৈয়ব আলী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চন্দ্র দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
পূজা পরিদর্শনকালে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দিরে পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। তা অক্ষুন্ন রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট