1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

চন্দনাইশে মাদরাসা পড়ুয়া ছাত্র ও এলাকার নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

চন্দনাইশ মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলমগীরের পক্ষ থেকে মাদরাসা পড়ুয়া এতিম ও দুস্হ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন অন্তর্গত কানাইমাদারী অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীরের পক্ষ থেকে স্থানীয় কানাইমাদারী হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা, কানাইমাদারী জয়নুল উলুম মাদরাসা, দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদরাসা পড়ুয়া ও এলাকার বায়োবৃদ্বা নারী-পুরুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ ম্যানেজার আবুল ফয়েজ , বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. বেলাল, নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসা’র সুপার মাওলানা তাজুল ইসলাম, নিদাগের পাড়া পুরাতন মসজিদের খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম, হেফজখানা ও এতিমখানা সুপার মো: মহিম, মাওলানা এমদাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এরকম মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। এলাকার বেকার সমস্যা সমাধান, গরীবের মেয়ে বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রসায় নির্মাণে সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে , মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এমন মানবিক কাজ আরো বিশাল আকারে করার জন্য অব্যাহত রাখার জন্য
এলাকাবাসী ও সুশীল সমাজ অসহায় ও দরিদ্রের মাঝে আত্মিক সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ দ্রষ্টব্য:- স্থানীয় মাদ্রাসার তিন প্রতিষ্ঠান পড়ুয়া ছাত্র ও এলাকার নারী-পুরুষদের মাঝে প্রায় পাঁচশতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট