1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চন্দনাইশে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা পাহাড়ি এলাকা হাতিয়ে খোলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ জুলাই (শনিবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায় চন্দনাইশ থানা পুলিশের একটি টিম।

 

হাতিয়া খোলা পাহাড়ি এলাকায় অবস্থিত অলি ফকিরের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ সময় অলি আহমদের ছেলে আনোয়ার হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছোট বড় ধারালো অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি একনলা বন্ধুক, একটি বন্দুকের কার্তুজ ও তিনটি বন্দুকের বাট,৩টি ছাপাতি,৫টি ছোট বড় ছুরি,১টি ধামা।

চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারকে গ্রেফতার করে। এ সময় অস্ত্রগুলোও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানা একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট