1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশে বিনামূল্যে চক্ষুশিবির

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:

চন্দনাইশে মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় উপজেলার কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু শিবির উদ্বোধন উপলক্ষ্যে এক অালোচনা সভা পরিষদের সদস্য মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ নেতা বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, চক্ষু সার্জন ডা. সৈয়দ আসিফুর রহমান, হারুন উর রশিদ, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সালাহ উদ্দিন সুমন, আমজাদ হোসেন। পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম, আতাহার হোছাইন, মাস্টার আবু সোহেল, শিক্ষক মো. হেফাজ, মো. তৌকির প্রমুখ।
চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম জিলানীর নেতৃত্বে ৫ জনের একটি টিম ৪’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দুই শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চশমা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট