1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চন্দনাইশে বরকলে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু’র গনসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫৩০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
আগামী ২৯ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু। কর্মী-সমর্থকদের নিয়ে বরকল ইউনিয়নের মহাজনঘাটা, কানাইমাদারী, বড়ুয়াপাড়া, ফকিরারটেক, বাংলাবাজার, মৌলভীবাজার সহ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সর্বত্র মাঠে রয়েছেন তিনি। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট এবং দোয়া ও ভালবাসা চাচ্ছেন। পাশাপাশি সাধারণ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
২২মে (বুধবার) সারা দিন উপজেলার বরকল ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘোড়া মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি। গনসংযোগে বিপুল লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রচারণায় ব্যাপক সাড়াও মিলছে সব বয়সের ভোটারদের কাছে।পথসভায় বক্তব্য রাখার সময় আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু বলেন,আমি রাজনীতিতে পরীক্ষিত একজন কর্মী। তাই জনগণের সেবা করা জন্যই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। রাজনৈতিক কর্মী হওয়ায় চন্দনাইশের সর্বস্তরের জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে আমি যথাসাধ্য চেষ্টা করেছি চন্দনাইশের মানুষের জন্য কাজ করে তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য। এখনো সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও থাকতে চাই।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্র। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাই সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি,আপনারা আগামী ২৯ মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন সে আশা ব্যক্ত করছি। নির্বাচনী প্রচারণা উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বরকল ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, আওয়ামী লীগ নেতা যথাক্রমে ডক্টর নাছির উদ্দিন জয়,দিদারুল আলম চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, ফরিদুল আলম চৌধুরী, গাউস মিল্টন, শায়েস্তা খান,কলিমুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান,যুবলীগ নেতা মুরিদুল আলম মুরাদ, আনসারুল হক, জিল্লুর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম, বেলাল উদ্দিন, মেম্বার মহিউদ্দিন খান আদর, ইমরান খান বাহাদুর, আবু জাফর, ডা: সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, প্রিয়ব্রত দাস তনু, আব্দুল গাফফার সুমনসহ অন্যান্য নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট