1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চন্দনাইশে পুরাতন কলেজ গেইট এলাকায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদের নির্বাচনী অফিস শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫৯০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আগামী ২৯ মে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেসিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ চন্দনাইশের দুর্গম পাহাড় এলাকায় ধোপাছড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা শেষ করে আসার পথে ২৪ মে (শুক্রবার) রাতে চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় “মোটরসাইকেল” মার্কার অফিস শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি বলেন তিনি আপনাদের সন্তান,আল্লাহপাক আমাকে যতদিন হায়াত দিবেন ততদিন আমি আপনাদের ও জনগণের সেবা করতে চাই। আমি বর্তমানে আছি এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলায় মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, গরু চুরি, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। তাই আপনারা আগামী ২৯ মে “মোটরসাইকেল” মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে, ইসহাক সওদাগ,জসিম উদ্দিন চৌধুরী,আয়ুব মেম্বার, মোজাফফর আহমদ চৌধুরী, চৌধুরী আমির মুহাম্মদ সাইফুদ্দিন,মোরশেদুল আলম চৌধুরী, মোজাম্মেল হক তালুকদার, ইমরান চৌধুরীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট