1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চন্দনাইশে নাগরিক পার্টির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

আজ ১৯ জুলাই বিকালে বান্দরবান থেকে রাজনৈতিক দল এনসিপি পদযাত্রা শুরু করে রাতে চন্দনাইশ খাঁন হাটে পথ সভা করবেন বলে জানিয়েছেন এনসিপি নেতা আনাস মোহাম্মদ। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,

এই পদযাত্রা কেবল একটি দলীয় কর্মসূচি নয় এটি আমাদের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন। যারা বিগত সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের একটি রাজনৈতিক অঙ্গীকার। এই পদযাত্রা সহনশীলতা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে পরিচালনা করা হবে। তাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংলাপ, ঐক্য, জনগণের শক্তির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের পথে যাত্রা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করি, যাতে কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। জনগণই আমাদের শক্তি, আমরা জনগণকে বলতে চাই, গোপালগঞ্জের ন্যায় অসহিষ্ণু পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেদিকে কঠোর দৃষ্টিপাত রাখবেন। আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র পাথেয়। এই পথচলায় আমরা আপনাদের পাশে চাই, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, সাধারণ জনগণ, সবাই মিলে যেন আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারি। তারা আশা প্রকাশ করেন বিপুল পরিমান জন সমাবেশ হবে দক্ষিণ চট্টগ্রামে এই পথসভায়। ইনকিলাব জিন্দাবাদ বলে তিনি বক্তব্য শেষ করেন। সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নেতা যথাক্রমে, মো. তৈয়ব আলী, আয়ুব মিয়াজী, ওবাইদুল হাসান ইমন, আবদু রাব্বি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট