1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চন্দনাইশে নবাগত এসি ল্যান্ড ডিপ্লোমেসি চাকমা’র যোগদান

  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি (এসি -ল্যান্ড) হিসেবে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা। তিনি ৩১ আগস্ট (বৃহস্পতিবার) নতুন এ কর্মস্থলে যোগ দেয়ার পরপরই প্রথানুযায়ী চন্দনাইশ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী এসি ল্যান্ড জিমরান মোহাম্মদ সায়েককেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত এসি ল্যান্ড ডিপ্লোমেসি চাকমার জন্ম রাঙ্গামাটিতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসনে স্নাতক-সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্বামী সমীরণ মারমা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র সন্তান (মেয়ে) দ্বীপশ্রী মারমা টুকটুক’র বয়স প্রায় দুই বছর।
প্রশাসন ক্যাডারে ৩৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালের ৭ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পটুয়াখালীতে যোগদান করেন। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসন দপ্তরে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চন্দনাইশ উপজেলায় যোগ দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট