1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

চন্দনাইশে ধর্ষণ করতে মামার হাতে ভাগিনী খুন, নানা-নানী আহত

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নয়া পাড়া এলাকায় রাতে গত ৮ এপ্রিল(মঙ্গলবার) দিবাগত রাতে ভাগিনীকে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করতে চেষ্টা করায় মুখের ভিতর কাপড় প্রবেশ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। নানা-নানী দেখে ফেলায় তাদেরকে জবাই করে হত্যা করার চেষ্টা করে। দক্ষিণ গাছবাড়িয়া এলাকায় আবদুল হাকিমের বাড়িতে বেড়াতে আসে খাগরিয়ার নাজিম উদ্দীন (৩০), একই ঘরে মামার বাড়িতে বেড়াতে আসে কাঞ্চনগরের আনোয়ার হোসেনের মেয়ে আরজু আকতার (২০)। রাতে মামা-মামিরা অন্যত্র বেড়াতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে রাতে আরজুকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় আরজু চিৎকার দিলে তার মূখের ভিতর কাপড় প্রবেশ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। নানী ফরিদা বেগম (৬০), নানা আবদুল হাকিম (৬৫) নাজিমের অপকর্ম দেখে ফেলায় তাদেরকে গলা জবাই করে হত্যা করার চেষ্টা করে পালিয়ে যায় নাজিম। স্থানীয়রা ফরিদা বেগম ও আবদুল হাকিমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসতপালে প্রেরণ করেন। পুলিশ খবর পেয়ে আরজুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট