1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চন্দনাইশে ড.কর্নেল অলি’র সুযোগ্য সন্তান এর আগমনে এলডিপি’র আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এর সুযোগ্য সন্তান লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুক সানির আগমন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়েছে।

২১ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কক্সবাজার মহাসড়ক মোজাফফরাবাদ এলাকা থেকে উপজেলা এলডিপি’র আয়োজনে শুভযাত্রায় নেতৃত্ব দেন দলটির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড.কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের সুযোগ্য সন্তান অধ্যাপক ওমর ফারুক সানি। এ সময় কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ এলডিপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোতাহের মিয়া’র সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভার সভাপতি আলহাজ্ব এম.আইনুল কবিরের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার উদ্দিন,সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন, সদস্য সচিব রবিউল করিম,এস এম মনজুর মোহাম্মদসহ উপজেলা, পৌরসভা,এলডিপি,গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক শ্রমিক দল,গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল,গণতান্ত্রিক ছাত্রদলের সকল শাখার সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট