1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চন্দনাইশে ছোট ভাইকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বড় ভাই সড়ক দুর্ঘটনায় নিহত।

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫৫৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে সিএনজির ধাক্কায় ৫ম শ্রেণীর ছাত্র নুর উদ্দিন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে চন্দনাইশ উপজেলা বরমা ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা ৫নং ওয়ার্ড নিজাম উদ্দীন পাড়া এলাকার রিক্সা চালক শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,নুর উদ্দিন তার ছোট ভাই সাজুকে প্রতিদিনের ন্যায় আজও সাইকেলে করে বরমা রাউলিবাগ মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বরমা কলেজের সামনে এক সিএনজি অপর সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নুর উদ্দিনকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট