1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ঈদ পূর্ণমিলনীতে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার সদরস্থ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ২ এপ্রিল বিকালে ঈদ পূর্ণমিলনী উপলক্ষ্যে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীদের সংবর্ধনা সভা বড়পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. ইছহাক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ্ রিদুওয়ান চৌধুরী, এম.এ করিম চৌধুরী, শেখ টিপু চৌধুরী, এডভোকেট সোলাইমান চৌধুরী, ইয়াকুব চৌধুরী, মোরশেদ চৌধুরী, সেলিম উদ্দীন চৌধুরী, সাবেক কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী বাচা, মো. ইসমাইল চৌধুরী, মনজুর আলম চৌধুরী, জিন্নাত আলী চৌধুরী, এ কে এম মাসুদ চৌধুরী, ফজলে রাব্বি নোমান চৌধুরী, মাহ্ফুজুর রহমান চৌধুরী, পারভেজ বিন হাফেজ চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন জাহিদুর রহমান চৌধুরী। সভায় এলাকার ২ জন মহিলাসহ ২৪ জন প্রকৌশলী, ৩ জন মহিলাসহ ৮ জন চিকিৎসক, ১ জন মহিলাসহ ৬ জন আইনজীবীকে সংবর্ধনা দেয়া হয়। পর্যায়ক্রমে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পেশার ব্যক্তিদের সংবর্ধনা দেয়ার মধ্যদিয়ে এলাকার আলোকিত মানুষগুলোকে সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে আধুনিক সমাজ প্রতিষ্ঠার কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে মাওলানা আবুল হাশেম দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট