1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু আহমেদের সমর্থনে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫১৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
স্টাফ রিপোর্টার:
আগামী ২৯ মে চন্দনাইশ উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলা যুবলীগের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ মে সন্ধ্যায় বাদামতলে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় বক্তারা বলেন উপজেলা আওয়ামী লীগ আগামী ২৯ মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপজেলা যুবলীগ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবু আহমেদের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আস্থাভাজন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠজন আবু আহমেদ চৌধুরী নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলা হবে দক্ষিণ চট্টগ্রামের আধুনিক ও মডেল উপজেলা। বিষয়টিকে মাথায় রেখে আগামী ২৯ মে ঘোড়া মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, সংবর্ধিত অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মীর মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক এস এম মুছা তসলিমের সঞ্চালনায় সভায় অংশ নেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট