1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চন্দনাইশে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে সুপ্রিম পার্টির প্রার্থী আয়ুব তাহেরীর প্রচারণা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মো.আয়ুব তাহেরী ২২ ডিসেম্বর বাদে যোহর সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তিনি তাঁর দলীয় নীতি-নৈতিকতা তুলে ধরে বলেন, সংসদীয় এলাকাকে সন্ত্রাস, দূর্ণীতি,শোষনমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম-১৪ আসনকে মডেল আসন হিসেবে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়ে এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় তিনি উপজেলার সাতবাড়িয়া নাজিরহাট,মুহুরীহাট,দেওয়ানহাট, দোহাজারী,ভগবান চৌধুরীহাটসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিকট ভোট প্রার্থনা করে কূশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জহুরুল কাদের, শাহজাদা আছাদ উদ্দিন রিয়াদ,মাওলানা রফিকুল ইসলাম,জাহাঙ্গীর আলম,মো. ফরমান,মো.মোরশেদ,আবু বক্কর,সুমনসহ সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট