1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ আ’লীগের সদস্য কৈয়ুম চৌধুরী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ আওয়ামীলীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী’র সাথে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার গাছবাড়ীয়া একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট নেতৃত্বই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক। আগামী নির্বাচনে দল যদি তাকে মনোনীত করেন তাহলে তিনি স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বঙ্গবন্ধু টানেলের সহায়তায় চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রামেও ওয়ান সিটি টু টাউন সৃষ্টিতে অবদান রাখবেন। তিনি ৮ বছর চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এবং ৮ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উক্ত সমিতির ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি চন্দনাইশের চিকিৎসা ক্ষেত্রে চক্ষু শিবিরের মাধ্যমে কয়েক হাজার চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দিতে সহায়তা করেছেন। শিক্ষা ক্ষেত্রে বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। এলাকার বেকার যুবকদের চাকুরী প্রদানেও তিনি কাজ করছেন। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা ইয়াছিন চৌধুরী দুলাল, নারী নেত্রী খালেদা আকতার চৌধুরীসহ চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট