1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশে গরু চুরি রোধে কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু চুরি প্রতিরোধে ও গরু চোরের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের রাত্রি কালীন পাহাড়া সংক্রান্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
২৮ মে (রবিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম(খোকা),মহিলা ভাইস-চেয়ারম্যান কামেলা খানম রুপা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন,চেয়ারম্যান আব্দুর শুক্কুর,এডভোকেট খোরশেদ বিন ইসহাক,আব্দুর রহিম চৌধুরী,এফ.ইউ এম দিদারুল আলম প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী এলাকার ২০২২-২৩ অর্থ বছরে ২য় কিস্তির গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি আর) কর্মসূচির প্রকল্প হতে গরু চুরি প্রতিরোধে গ্রাম পুলিশগণের রাত্রিকালীন পাহারা সংক্রান্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট