1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

চন্দনাইশে ইসরাইলে ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আউলিয়া কেরাম দরবার সমিতি- চন্দনাইশ পৌরসভার উদ্যোগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দাবি ও দখলদার হিজরাইল বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চন্দনাইশ সদরে অনুষ্ঠিত হয়।
গত ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে আউলিয়া কেরাম দরবার সমিতি- চন্দনাইশ পৌরসভার উদ্যোগে চন্দনাইশ থানা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংগঠনের সভাপতি মুহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শায়ের মোখতার হোসেন শিবলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চন্দনাইশ পৌরসভার সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দুল হক, মাওলানা আবুল কাশেম নুরী,মাওলানা সিবগাতুল্লাহ্ চৌধুরী, ওয়াহিদুল আলম, মাওলানা মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, মুহাম্মদ ওসমান মোহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ বেলাল, মোহাম্মদ মিনার, মোহাম্মদ মাহাবুব আলম, মোহাম্মদ রিদুওয়ান হোসেন, মোহাম্মদ হাসান সহ বিভিন্ন পেশাজীবীর নেত্ববৃন্দ। বক্তারা বলেন, ফিলিস্তিনিতে চলমান নির্মম গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা। বাংলাদেশে ইসরাইলি পণ্য ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে, যাতে অবৈধ দখলদার ও যুদ্ধাপরাধীদের কোনোভাবেই আর্থিকভাবে সহযোগিতা না করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট