1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চন্দনাইশে আবু হেনা ফারুকীকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দিয়েছে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন ২৯ মে অনুষ্ঠিতব্য চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে আবু হেনা ফারুকীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার অনুমতি দিয়েছে তার জন্মস্থান বরমা ও বরকল ইউনিয়নের এলাকাবাসী। বরকল-বরমা’র শীর্ষস্থানীয় নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রার্থী আবু হেনা ফারুকীকে সমর্থন জানিয়েছেন তারা।
২৬ এপ্রিল (শুক্রবার) বিকেলে বরকলস্থ এক কমিউনিটি সেন্টারে আয়োজিত আবু হেনা ফারুকীর সভাপতিত্বে ও মীর মোহম্মদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শীর্ষস্থানীয় নাগরিকদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, বরকলের সাবেক চেয়ারম্যান প্রবীণ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুুর রহমান, মুহম্মদ ইউচুপ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খাঁন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম খোকন, জাবেদ মোহম্মদ, গাউছ মোহম্মদ মিল্টন, ফিরোজ আহমদ, মো. মুরাদ, গাজী সালাহ উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান বাহাদুর, ইয়াছিন আরাফাত শ্রাবণ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মো. সাঈদ, মীর আহমদ, সমাজ সেবক মোরশেদ আলম পেয়ারু, হেলাল উদ্দিন সহ কয়েক’শ ব্যক্তিবর্গ। সভা শেষে আলোচনার উদ্দেশ্য সফল ও দেশের কল্যাণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসীম উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট