1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুন‍্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন।

কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, সহ-সভাপতি মো. আবু তালেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, প্রতিরোধ কমিটির সদস‍্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন,মো.সোহেল,মহিলা উদ্যোক্তা মরিয়ম বেগম, সাকি আক্তার,তন্নী দেবসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট