1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চন্দনাইশে আধুনিকতার ছোঁয়া নিয়ে মেটারনিটি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
“স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা বাসীকে আধুনিকতার ছোঁয়া নিয়ে স্বাস্থ্য সেবা দিতে বরমা ইউনিয়নের রাউলিবাগ মাজারের উত্তর পাশ্বে সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকায় মেটারনিটি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ মে (শুক্রবার) বিকেলে সেলিম ভবনে এক আলোচনা সভা ও ফিতা কেটে সাজসজ্জার মধ্য দিয়ে ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়।
চন্দনাইশের কৃতি সন্তান ডা:কাজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম (টিটু)। অত্র হসপিটালের পরিচালক রনি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু বলরাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, ডা: পি.কে মজুমদার,ডা: অভিরণ দত্ত অভি, ডা: মারুফা জান্নাত ,ডা: মুজাহিদুল ইসলাম, ডা: কামরুল ইসলাম, ডা: ইব্রাহিম চৌধুরী,শিমুলসহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন,এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান। হসপিটাল সূত্রে জানা গেছে, এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবেন কর্তৃপক্ষ। তাই সাধারণ কেবিন ও ভিআইপি কেবিন,জেনারেল ওয়ার্ড, নবজাতক ও শিশু কেয়ার ইউনিট, জরুরী অক্সিজেন ব্যবস্থা, জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে হসপিটালটিতে। স্বল্প খরচে উন্নত সেবা দেয়ায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট