1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

চন্দনাইশের বৈলতলীতে নির্বাচনী পথসভায়–নজরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯১ বার পড়া হয়েছে

চন্দনাইশের বৈলতলীতে নির্বাচনী পথসভায় নজরুল বলেন আর বদ্দা কর্ণেল সাব তেই হইদ্দে নজরুল ভালো পোয়া ওরে ভোট দিও
আর বদ্দা কর্ণেল সাব তেই হইদ্দে নজরুল ভালো পোয়া ওরে ভোট দিও। জিবা চোয়ালা বদলইনা, পল্টি দে ইবা যেন হনভাবে নয়। কর্ণেল অলি ভালো মানুষ, আমাদেরও দেশের একজন সম্মানিত লোক, বহু মানুষের উপকার করেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২৮ ডিসেম্বর দুপুরে চন্দনাইশের বৈলতলী ইউনুছ মার্কেট এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় চট্টগ্রাম-১৪ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, তিনি বিগত ২ বার এমপি হওয়া শর্তেও কোন বিএনপি,এলডিপিসহ কারো বিরুদ্ধে কোন মামলা-হামলা বা হয়রানি করেননি। তিনি অত্র আসনের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ,রাস্তাঘাট এবং বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়নের কাজ করে গেছেন। এতে তিনি এক টাকারও দূর্নীতি করেননি। তাই প্রধানমন্ত্রী তার সততার মূল্যায়ন করে আবারো নৌকার টিকেট দিয়েছেন।

আগামী ৭ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করে তার মান রক্ষা করার অনুরোধ জানান এবং যেসব বাকী উন্নয়নের কাজ করার রয়েছে তা করার সুযোগ দেওয়ার আহবান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশর ভূঁইয়া, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম,বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা কলিম উল্লাহ চৌধুরী,যুবলীগ নেতা নাজিম উদ্দিন ভূঁইয়াসহ শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট