1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম- ১৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জব্বার চৌধুরীর উঠান বৈঠক

  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে
mde

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটি ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে উঠান বৈঠক করেছেন চন্দনাইশ উপজেলা থেকে তিনবারের নির্বাচিত সদ্য পদ ত্যাগকারী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
গত ২৯ নভেম্বর (বুধবার) রাতে উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ প্রার্থীর নিজ বাড়ীর উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী। আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, মাও. মোসলেম উদ্দিন নেজামী, প্রার্থীর বড় ভাই শিক্ষাবিদ আব্দুস ছাত্তার চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক এ জি এস জিয়াতুর রশিদ মিঠু, মোজাম্মেল হক তালুকদার, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, মোহাম্মদ ফরমান, হাশিমপুর ইউপি মেম্বার যথাক্রমে আজিজুল হক,মো. হেলাল উদ্দিন, আয়ুব আলী, গোলাম নবী চৌধুরী, রহমতুল্লাহ, আয়ুব আলী মেম্বার, শাহেদা আক্তার, রহিমুন্নেছা প্রমুখ। এছাড়াও বৈঠকে সাবেক ও বর্তমান জন প্রতিনিধি আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট