1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী হয়েছেন মাওলানা মো. সোলাইমান ফারুকী।

গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দলীয় নির্বাচনীয় সভায় সর্ব সম্মতিক্রমে চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. সোলাইমান ফারুকী’র নাম ঘোষণা করা হয়। তিনি বিগত সময়ে পর পর ৩ বার চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দলীয় সমর্থনে।

পাশাপাশি তিনি করোনাকালীন সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের গোসল, কাফন, জানাযার নামাজ, দাফনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন যা এখনো অব্যাহত রয়েছে যে কারণে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচালনাধীন চন্দনাইশ কাফন-দাফন টিমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাওলানা সোলাইমান ফারুকী। তিনি দলীয় মনোনয়ন পেয়ে সকলের নিকট দোয়া প্রার্থনার পাশাপাশি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের নিকট মূল্যবান ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট