1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর গণসংযোগ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই আলহাজ্ব নজরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুুরী গতকাল ২৪ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরকল এলাকায় নিবার্চনী প্রচারণা করেন। এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। দেশের উন্নয়নের ৫ম বারের মত শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ভোটারদের ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর ভোট দেয়ার আহবান জানান। আগামী নির্বাচনে আমাকে আবার জয়যুক্ত করলে চন্দনাইশের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলে আশা ব্যক্ত করেন। গতকাল রবিবার চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশের বরকল এলাকায় গণ-সংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,দক্ষিণ জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, মোজাম্মেল হক,আ’লীগ নেতা যথাক্রমে, সাইফুর রহমান,ফরিদুল আলম,মহিলা নেত্রী খালেদা আকতার,দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ,যুবলীগ নেতা যথাক্রমে,ইয়াছিন আরফাত, আনসারুল হক,ছাত্রলীগ নেতা মারজাদুল ইসলাম চৌধুরী আরমানসহ আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট