1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

চট্টগ্রাম মিনি কভার ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: চট্টগ্রাম মিনি কাভার ব্যান্ড মালিক সমবায় সমিতি লিমিটেডের (রেজিস্ট্রেশন নম্বর ১৩৯৪৬) নতুন নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির আগ্রাবাদে হোটেল সেন্ড মার্টিনের অন্তরা হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক অহিদ স্বপন সিরাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর ট্রাক ও কাভার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহমদ, চৌধুরী জাফর আহমদ, জাফরুল হায়দার চৌধুরী (সবুজ), ওয়াজি উল্লাহ, এমএ রহিম, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসলে উদ্দিন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম।

সমিতির নয়া নির্বাচিত কমিটির কর্তাদের শপথবাক্য পড়ান অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

শপথ নেন মো. সাইফুল ইসলাম, মো. আবুল কালাম, সংগঠনের সহ সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক কাউসার মিয়া, নির্বাহী সদস্য মো. হাশেম ও মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তি শিল্পী মো. সেলিম ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট