1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস।

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬৩০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাঁশখালী স্টুডেন্টস’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর শিক্ষার্থীদের আস্থার স্থান ও একমাত্র সংগঠন। এই সংগঠন প্রতিবছর বাঁশখালীর শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারে তাঁদের শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস প্রদান করে। প্রতিবছরেরর ধারাবাহিকতায় এই বছরেও প্রতিটি ইউনিটের জন্য যথা এ,বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করা আসছে। সে কার্যক্রমের অংশ হিসেবে
২ মার্চ ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ সেশনের এ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস কার্যক্রম সম্পূর্ণ হয়। এতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ হয়। শিক্ষার্থীদের পরীক্ষার হলে আসন চিহ্নিত করা, প্রবেশ পত্রসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতায় এগিয়ে আসেন এসোসিয়েশনের শিক্ষার্থীরা। বাস সার্ভিস কার্যক্রমটিতে সহযোগিতা করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী। তিনি বাঁশখালী স্টুডেন্টস’দের জন্য তাঁর সাধ্যমতো পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান।এমন সুন্দর আয়োজনের জন্য সংগঠনের দায়িত্বশীলদের ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিনের তত্ত্বাবধানে বাঁশখালীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কার্যক্রমটি পরিচালনা করছে বাঁশখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা। সংগঠনটি প্রতিবছর সফলতার সাথে কাজটি পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট